News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানের প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা, গ্রহণও করলেন দায়িত্ব
Image

জাপানের প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা, গ্রহণও করলেন দায়িত্ব

টোকিও, ৪ অক্টোবর (হি.স.): জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন সে দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী ফুমিও কিশিদা। ফুমিও কিশিদাকেই সোমবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন জাপানের আইনপ্রণেতারা। তিনি জাপানের শততম প্রধানমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিক ভাবে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। সোমবার জাপানের আইনসভার দু’টি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর আগে তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ কারণেই মূলত তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে যান। নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা সোমবারই ঘোষণা করা হতে পারে।

২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ী ইয়োশিহিদে সুগা। চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি। গত এক-দেড় মাস ধরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে। এই পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, জাপানের ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গিয়েছে। আর তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুগা। এরপর প্রথমে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরই ধারাবাকিতায় সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি।

Releated Posts

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top