News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল খুলে গেল মহারাষ্ট্রে, মুম্বইয়ে আপাতত চলবে অষ্টম-দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন
Image

স্কুল খুলে গেল মহারাষ্ট্রে, মুম্বইয়ে আপাতত চলবে অষ্টম-দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন

মুম্বই, ৪ অক্টোবর (হি.স.): মুম্বই থেকে পুণে, কোলহাপুর থেকে নাসিক-মহারাষ্ট্রের সর্বত্র সোমবার থেকে খুলে গেল স্কুল। সোমবার সকাল থেকেই মুম্বই-সহ মহারাষ্ট্রের সমস্ত জেলায় স্কুল খুলে দেওয়া হয়েছে। আপাতত মহারাষ্ট্রের গ্রামীণ এলাকার স্কুলে চলবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন এবং মুম্বই ও পুণের মতো শহরে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে। করোনা-বিধি ও যাবতীয় সতর্কতা মেনেই সোমবার শিক্ষাঙ্গন খুলেছে মহারাষ্ট্রে। এদিন মুম্বইয়ের একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ শিক্ষক ও শিক্ষিকারাই টিকা নিয়েছেন, যাঁরা টিকা নেননি তাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ এসেছে।

কোভিডের আগ্রাসনের জন্য দীর্ঘ অনেকমাস ধরে স্কুল ছিল বন্ধ মুম্বইয়ে। শিক্ষাঙ্গনে ফেরার জন্য উদ্বিগ্ন ছিলেন ছাত্র-ছাত্রীরা। অবশেষে সোমবার থেকে স্কুল খুলল মহারাষ্ট্রে। তবে, মহারাষ্ট্রের গ্রামীণ এলাকার স্কুলগুলিতে চলবে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন এবং শহরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন চলবে।

Releated Posts

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top