News Flash

  • Home
  • Uncategorized
  • নিরন্তর কমছে দৈনিক-সংক্ৰমণ, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৪,৪৮,৯৯৭
Image

নিরন্তর কমছে দৈনিক-সংক্ৰমণ, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৪,৪৮,৯৯৭

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): ভারতে প্রতিনিয়ত কমেই চলেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। আরও একটি স্বস্তির দিন ভারতে। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৮০ জনের। রবিবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৬,৭১৮ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ২,৬৪,৪৫৮ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৬,০৯৯ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ৯,৯১,৬৭৬।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ২০,৭৯৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৮ লক্ষ ৩৪ হাজার ৭০২ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৭৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৯০.৭৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৯০ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৮৬১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৩ লক্ষ ৪৬ হাজার ১৭৬ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৮০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৮,৯৯৭ জন (১.৩৩ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২৬,৭১৮ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩১,২১,২৪৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৮৯ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর দেশে এই মুহূর্তে সর্বনিম্ন সক্রিয় রোগী।

Releated Posts

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top