News Flash

  • Home
  • Uncategorized
  • Man arrested for attacking the newspaper office : সংবাদপত্র অফিসে হামলা ধৃত ব্যক্তি জেল হেফাজতে
Image

Man arrested for attacking the newspaper office : সংবাদপত্র অফিসে হামলা ধৃত ব্যক্তি জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ গত ৮ সেপ্ঢেম্বর আগরতলা শহরে শাসক দলের মিছিল থেকে সংবাদপত্র অফিসে হামলা ও অগ্ণিসংযোগ করা হয়েছিল৷ এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়েছিল৷ মামলাটি পরবর্তী সময়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে সপে দেয়া হয়৷ ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে রঘুনাথ লোধ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে সোপর্দ করে৷ আদালত ধৃত রঘুনাথ লোধকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দেয়৷


মেলার মাঠে বিরোধী দলের দুটি দলীয় অফিস এবং সংবাদমাধ্যমের অফিসের উপর আক্রমণ নামিয়ে আনে দুর্বৃত্তরা৷ সাধারণ মানুষকে মারধোর করে৷ ভাঙচুর ও অগ্ণিসংযোগ করা হয় রাজনৈতিক দলের অফিস৷ ভাঙচুর করা হয় প্রতিবাদী কলম পত্রিকা অফিস৷ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তর নাম রঘুনাথ লোধ৷ ৪ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত রঘুনাথ লোধকে রবিবার আদালতে সোপর্দ করে মামলার তদন্তকারী অফিসার৷


বিচারক এইদিন সরকার পক্ষ ও অভিযুক্তের পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্তকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন৷ আগামী ৫ অক্টোবর অভিযুক্ত রঘুনাথ লোধকে পুনরায় আদালতে তোলা হবে৷
এদিকে এখানে উল্লেখ করা যায় সম্প্রতি আগরতলায় এমবিবি কলেজ চত্বরে তৃণমূলের ছাত্র সংগঠনের এক ছাত্রীকে জোর করে হেনস্থার ঘটনার সময় এই রঘুনাথ লোধ পুলিশের সাথে ন্যাক্কারজনক আচরণ করছিল৷ তখন ডিএসপি তার অভব্য আচরণের জন্য চড় মেরেছিলেন৷
অন্যদিকে, সংবাদপত্র অফিসে হামলার ঘটনায় প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াও একটি মামলা নিয়েছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top