News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool Congress office at Ambasa : আমবাসায় তৃণমূল কংগ্রেসের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন
Image

Trinamool Congress office at Ambasa : আমবাসায় তৃণমূল কংগ্রেসের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। ধলাই জেলার আমবাসায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন ৩০ পরিবারের ১২০ জন ভোটার বিভিন্ন দলের তৃণমূল কংগ্রেসের পতাকাতলে সমিল হয়েছেন। মঙ্গলবার উদ্বোধন হলো আমবাসা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। পাশাপাশি এদিন ৩০ পরিবার থেকে একশ কুড়িজন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকার তলে শামিল হন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আসিস লাল সিংহ, বিশ্বজিৎ চাটার্জী ,শক্তিপদ সিনহা, বাপ্টু চক্রবর্তী সহ অন্যান্যরা।তৃণমূল কংগ্রেসের অফিস উদ্বোধন ও যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য নেতা আসিস লাল সিংহ বলেন, রাজ্যের শাসক দল বিজেপির পায়ের তলার মাটি নেই। মানুষ তাদের বিশ্বাস করতে পারছে না। তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সে সব প্রতিশ্রুতি পালন করেনি। জনগণ তাদের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন। বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন রাজ্যবাসী। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আশিষ বাবু। তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে সাংগঠনিক প্রক্রিয়া আরো জোরদার করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী করাই তাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top