News Flash

  • Home
  • Uncategorized
  • Man died at GB Hospital : ছুরিকাঘাতে জখম ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু
Image

Man died at GB Hospital : ছুরিকাঘাতে জখম ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৮ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরে ডিম সাগর এলাকায় স্ত্রীর ছুরিকাঘাতে গুরুতর জখম স্বামী অরুণ দেববর্মার চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে। অভিযুক্ত স্ত্রীর নাম সৌমিকা দেববর্মা। রাজধানী আগরতলা শহরের ডিম সাগর এলাকায় সৌমিকা দেববর্মা নামে এক মহিলা তার স্বামীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছিল। আহত স্বামী অরুণ দেববর্মাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় অরুণ দেববর্মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অরুণ দেববর্মার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে তার ভাইসহ আত্মীয়-পরিজনরা জিবি হাসপাতালে ছুটে আসেন। আহত অরুণ দেববর্মার ভাই জানান স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে। তিনি আরো জানান ঘটনা সংগঠিত করার পর ভাতৃবধূ সৌমিকা দেববর্মা ফোনে নাকি বিষয়টি তার জাকেও জানিয়েছে।এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top