News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর, চিঠি দিলেন সোনিয়াকে
Image

পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর, চিঠি দিলেন সোনিয়াকে

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু। মঙ্গলবার চিঠি লিখে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফা দেওয়ার বিষয়টি জানিয়েছেন সিধু। কেন তিনি ইস্তফা দিলেন, তা সিধু নিজেই জানিয়েছেন। সোনিয়াকে লেখা চিঠিতে তিনি জানান, “পঞ্জাবের ভবিষ্যত ও পঞ্জাবের কল্যাণ নিয়ে আমি কখনও আপস করতে পারি না। তাই পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে, কংগ্রেসের হয়ে কাজ চালিয়ে যাব।”

পঞ্জাবের রাজনৈতিক মহল সূত্রের খবর, চরণজিৎ সিং চান্নি মন্ত্রিসভায় সিধু ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক স্থান না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। হতাশার কারণ পঞ্জাবের নতুন অ্যাডভোকেট জেনারেল অমর প্রীত সিংয়ের নিয়োগও। এদিকে, সিধুর ইস্তফা দেওয়ার দিনই দিল্লিতে উড়ে গিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। চন্ডীগড় থেকে দিল্লি উড়ে যান তিনি। এদিন সিধুর ইস্তফা দেওয়া প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, আমি কিছুই জানি না। সিধুর উপর তাঁর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বলেও জানান চান্নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top