News Flash

  • Home
  • Uncategorized
  • Jyoti Surekha won silver : মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে রূপো জিতলেন জ্যোতি সুরেখা
Image

Jyoti Surekha won silver : মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে রূপো জিতলেন জ্যোতি সুরেখা

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স) : মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে শনিবার একটি সোনার পদক জয়ের সুযোগ হাতছাড়া করলেন ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াংকটনে বিশ্ব তীরন্দাজী প্রতিযোগিতায় জ্যোতি পেলেন রূপো পদক।

এবারের এই প্রতিযোগিতায় তৃতীয়বার সারা লোপেজের মুখোমুখি হলেন। বিশ্ব নম্বর ৩ কলম্বিয়ার সারা এই ইভেন্টেও জিতলেন। ১৪৪-১৪৬ অর্থাৎ ২ পয়েন্টের ব্যবধানে হেরে গেলেন জ্যোতি। এবার তৃতীয়বার ফাইনালে পৌঁছে যান জ্যোতি। সেমি ফাইনালে তিনি হারান মেক্সিকোর আন্দ্রেয়া বেসারাকে, ১৪৮-১৪৬ পয়েন্টে। তার আগে কোয়ার্টার ফাইনালে জ্যোতি হারান বিশ্বের ১৯ নম্বর ক্রোয়েশিয়ার আমান্ডা মিনারিককে। সেই ম্যাচটি জিতে ছিলেন ৬ পয়েন্টের ব্যবধানে (১৫০-১৪৪)। এরআগে, টিম ইভেন্টে দুটি পদক জয়ী দলে ছিলেন জ্যোতি। মেয়েদের আর মিক্সড কম্পাউন্ড বিভাগে দুটি পদক জিতেছেন।


মেয়েদের ইভেন্টে তিনি আর দলের অন্য দুই প্রতিযোগী-মুসকান কিরার এবং প্রিয়া গুর্জার হার মানেন কলম্বিয়ার প্রতিপক্ষ লোপেজ-আলেজান্দ্রা উস্কিয়ানো-নোরা ভালদেজদের কাছে(২২৪-২২৯)। এরপর জ্যোতি সতীর্থ অভিষেক ভার্মাকে নিয়ে নেমেছিলেন মিক্সড ইভেন্টের ফাইনালে। সেখানেও কলম্বিয়া জুটি লোপেজ-ড্যানিয়েল মুনোজ তাঁদের হারিয়ে দেন ১৫৪-১৫০ পয়েন্টে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top