News Flash

  • Home
  • Uncategorized
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, একাধিক জেলায় সতর্কতা, প্রস্তুত কলকাতা প্রশাসনও
Image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, একাধিক জেলায় সতর্কতা, প্রস্তুত কলকাতা প্রশাসনও

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স) : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আলিপুরের তরফ থেকে জারি হয়েছে সতর্কতা। বর্তমানে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আকারেই অবস্থান করছে গুলাব। আগামী ১২ ঘণ্টার মধ্যেই তা ভয়াল আকার নিতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে শনিবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় তীব্র ঝড়ঝঞ্জা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা এ নিয়ে জরুরি বৈঠক শুরু করেছেন ইতিমধ্যেই। হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার উপর দিয়ে প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইয়াসের পর গুলাবের চোখ রাঙানিতে বিশেষভাবে সতর্ক প্রশাসন।

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার উপকূল ছুঁয়ে পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশের উত্তর দিক হয়ে দক্ষিণ ওডিশার দিকে সরবে ওই ঘূর্ণিঝড়। রবিবার বিকেলে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে আছড়ে পড়বে তা। যার জেরে শনিবার থেকেই কলকাতা সহ উপকূলবর্তী চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং ওডিশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উল্লেখ্য, এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান।
আচমকা রাজ্যের দিকে ঘূর্ণিঝড় ধেয়ে আসার আগাম সংকেত পেয়ে তৎপর প্রশাসন। জেলায় জেলায় পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপদসংকূল হিসেবে ব়্যাডারে রয়েছে কলকাতা। আর সেই কারণেই বর্তমানে ভীষণ সতর্ক কলকাতা পুলিশ। ঝড়ের দাপট থেকে শহরবাসীকে নিরাপত্তা দিতে একটি বিশেষ টিম গড়েছে লালবাজার। ওই টিমে রয়েছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও সিইএসই-র প্রতিনিধিরা। লালবাজার কন্ট্রোল রুমে গড়ে তোলা হয়েছে ‘ইউনিফায়েড কম্যান্ড সেন্টার’। কলকাতা পুলিশের তরফে ভবানীপুর, কালীঘাট, আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, এই পাঁচটি এলাকায় বির্পযয় মোকাবিলার ২২টি টিম মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি, কলকাতা পুরসভার সহযোগিতায় জল নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখা, নৌকা ও ক্রেন মজুত রাখার ব্যবস্থা করা হচ্ছে লালবাজারের তরফে। একইসঙ্গে রিভার ট্রাফিক পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গাবক্ষে নজরদারি চালানো হচ্ছে প্রতিনিয়ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে শহরবাসীকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top