News Flash

  • Home
  • Uncategorized
  • সমগ্র বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে তোপ ভারতের
Image

সমগ্র বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জে তোপ ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে তুলোধনা করল ভারত। রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভায় ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করলেন। বললেন, সমগ্র বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান। একইসঙ্গে ভারতের ফার্স্ট সেক্রেটারি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বক্তব্যে কাশ্মীর ইস্যু তুলে ধরেন তিনি। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি চায় বলে দাবি করে ইমরান বলেন, “জম্মু ও কাশ্মীর বিরোধ নিষ্পত্তির উপর দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নির্ভর করছে।”

রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরেই স্নেহা তাঁর বিরোধিতায় বলেন, ‘‘যে সব জঙ্গি সংগঠনগুলিকে রাষ্ট্রপুঞ্জ নিষিদ্ধ ঘোষণা করেছে তার মধ্যে সব থেকে বেশি সংগঠন পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চালায়। এই রেকর্ড তাদের দখলেই রয়েছে। ওসামা বিন লাদেনকে তারা আশ্রয় দিয়েছিল। পাক সরকার তাঁকে শহিদের মর্যাদাও দিয়েছে। তাই শান্তির বার্তা পাক প্রধানমন্ত্রীর মুখে মানায় না।’’ স্নেহা আরও বলেন, “‘দুর্ভাগ্যজনক ভাবে বার বার বিশ্বের সামনে ভারত নিয়ে পাকিস্তান মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান।’’ স্নেহা দুবে আরও জানান, “জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা এলাকাও। আমরা পাকিস্তানকে অবিলম্বে অবৈধভাবে দখলে রাখা সমস্ত এলাকা খালি করার জন্য বলছি।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top