News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা পাচার মামলায় ফের ইডির দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক
Image

কয়লা পাচার মামলায় ফের ইডির দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক

নয়াদিল্লি ২৩ সেপ্টেম্বর (হি. স.) : কয়লা পাচার মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকক। বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। সূত্রের খবর, এদিনও হাজিয়ে এড়িয়ে গিয়েছেন মলয়। ইডি সূত্রে খবর, আবারও সমন পাঠানো হবে তাঁকে।

ইডি সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর থেকেও কয়লা পাচারের অভিযোগ রয়েছে। বেআইনিভাবে কয়লা উত্তোলনের নজিরও রয়েছে এই এলাকায়। পাচারকারীদের সঙ্গে এলাকার প্রভাবশালীদের যোগেরও একটা সূত্র তদন্তকারীরা পেয়েছেন। এরই মধ্যে চলতি মাসের প্রথমেই মলয় ঘটককে সমন পাঠানো হয় দিল্লি থেকে। জামনগর হাউজে ইডির দফতরে ডেকে পাঠানো হয় রাজ্যের আইনমন্ত্রীকে।যদিও সেই হাজিরা তিনি এড়িয়ে যান। তারপর বৃহস্পতিবার ফের সমন পাঠানো হয় আইনমন্ত্রীকে। কিন্তু ইডি সূত্রে খবর, এদিনও দিল্লি যাচ্ছেন না মলয় ঘটক। ইমেল মারফৎ তা তিনি জানিয়েছেন বলেও সূত্রের খবর । 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top