News Flash

  • Home
  • বাণিজ্য
  • জলের নীচে হাওড়া কারশেড, অনেক ট্রেন বাতিলে ভোগান্তি যাত্রীদের
Image

জলের নীচে হাওড়া কারশেড, অনেক ট্রেন বাতিলে ভোগান্তি যাত্রীদের

কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টিতে জমা জলে ভোগান্তি আর পিছু ছাড়ছে না। গত রবিবার থেকে দফায় দফায় চলছে বৃষ্টি, ভারী বৃষ্টিতে জল জমে যায় হাওড়া কারশেডে। বুধবার হয়ে গেল এখনও জল নামেনি, ফলে ভোগান্তি জারি রয়েছে। বাতিল করা হয়েছে অনেক ট্রেন। বৃষ্টিতে হাওড়া এবং শিয়ালদহ শাখার কারশেডে জল জমায় বেশ কিছু ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। বুধবার সব মিলিয়ে আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে তিনটি ট্রেনের।

বুধবার রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে একটি বিবৃতি দিয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। বৃষ্টির জল এখনও জমে রয়েছে কলকাতা স্টেশনে। হাওড়া শাখার টিকিয়া পাড়া ইয়ার্ড, ইএমইউ কারশেড এবং ঝিল সাইডিংয়েও জমা জল এখনও নামেনি। তার জন্যই ট্রেনের সময়সূচি বদলের সিদ্ধান্ত। যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলি হল-০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশ্যাল, ০৩১১৮ লালগোলা-কলকাতা স্পেশ্যাল, ০৩১৩৮ আজমগড়-কলকাতা স্পেশ্যাল, ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশ্যাল, ০৩১৪৬ রাধিকাপুর-কলকাতা স্পেশ্যাল, ০৩১৬২ বালুরঘাট-কলকাতা স্পেশ্যাল, ০২২৬২ হলদিবারি-কলকাতা স্পেশ্যাল, ০০৩২৭ হাওড়া-আগরতলা স্পেশ্যাল।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top