News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants looted : বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা
Image

Miscreants looted : বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার চালিতাছড়িতে এক বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা। দুষ্কৃতিকারীদের আক্রমণে মহিলা আহত হয়েছেন ‌। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাব্রুমের চালিতাছড়িতে এক বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা। গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ সাবরুম মহকুমার অন্তর্গত চালিতাছড়ি এডিসি ভিলেজের কেকই মগ পাড়ার বাসিন্দা বিজলি দের বাড়িতে দুই দুষ্কৃতিকারী হানা দেয়।ঘরের আলমারি ভেঙ্গে লুট করে নিয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা, একটি দেড় ভরি ওজনের সোনার হার,একটি সোনার আংটি।

এছাড়াও ভাঙচুর চালায় বাড়িতে। মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে এলাকারই দুই গুণধর ভাই বিষ্ণু ভৌমিক ও রুপন ভৌমিক। ধারালো দায়ের আঘাতে বিজল দে এর হাত কেটে যায় । মারধরের ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন। ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে রাতেই উনাকে মনু বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


মনু বাজার থানায় দুই গুণধর ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বিজলি দে। আক্রান্ত মহিলা জানান, বন্ধন ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তার মধ্যে দেড় লক্ষ টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। বাদবাকি দেড় লক্ষ টাকা ঘরের আলমারিতে রাখা ছিল । কলকাতায় পাঠরত উনার নাতির জন্য পাঠানোর জন্য রেখেছিলেন বলে জানান নির্যাতিতা বিধবা বিজলি দে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top