News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমকাজে সমবেতনের দাবিতে সরব এসপিইএমএম মাদ্রাসা শিক্ষকরা
Image

সমকাজে সমবেতনের দাবিতে সরব এসপিইএমএম মাদ্রাসা শিক্ষকরা

আগরতলা, ,২৯ জানুয়ারি: রাজ্যে এসপিইএমএম / এসপিকিউইএম মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বৈষম্য ও সুযোগ-সুবিধার অভাবের বিরুদ্ধে সরব হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে চালু হওয়া মাদ্রাসা আধুনিকীকরণ প্রকল্পের আওতায় তাঁরা আধুনিক শিক্ষাদানে যুক্ত থাকলেও এখনও সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের সমান সুযোগ-সুবিধা পাননি।

শিক্ষকদের দাবি, ২০১৬ সালে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বেতন কাঠামো কার্যকর হলেও পরবর্তীতে ঘোষিত ২.২৫ ও ২.৫৭ হারে বেতন বৃদ্ধি এখনও কার্যকর হয়নি। অথচ অন্যান্য সরকারি কর্মচারীরা সেই সুবিধা পেলেও মাদ্রাসা শিক্ষকরা বঞ্চিত।

করোনা পরিস্থিতিতে রক্তদান শিবির ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন শিক্ষকরা। পাশাপাশি শিক্ষক সংকটের সময়ে স্কুলে ডেপুটেশনে কাজ করার কথাও উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে সমকাজে সমবেতন, গ্রান্ট ইন এইড -এর আওতায় আনা, শূন্যপদ পূরণ এবং হায়ার স্কেল চালুর দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর পূর্বঘোষিত আশ্বাস দ্রুত বাস্তবায়নের আবেদন জানিয়েছেন মাদ্রাসা শিক্ষকরা।

Releated Posts

নেপালে উদ্ধার আরও ৪ ভারতীয়, এখনও নিখোঁজ ২৮৭ জন: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা…

ByBySandeep Biswas Aug 29, 2026

ত্রিপুবাকে ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ আগস্ট: রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আর্থিক…

ByByNews Desk Aug 29, 2026

চিনি সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, রেশনে মাথাপিছু ৫০০ গ্রাম চিনি দেওয়ার দাবি

আগরতলা, ২৯ আগস্ট: দেশজুড়ে চিনি সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে সরব হল…

ByByNews Desk Aug 29, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে আগামীকাল সংবর্ধনা, প্রস্তুতিতে প্রদেশ বিজেপি

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top