News Flash

  • Home
  • বিনোদন
  • NHAI’s income will increase : আগামী ৫ বছরে এনএইচএআই’র আয় বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৪০ কোটি, দাবি গড়কড়ির
Image

NHAI’s income will increase : আগামী ৫ বছরে এনএইচএআই’র আয় বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৪০ কোটি, দাবি গড়কড়ির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : আগামী পাঁচ বছরে টোল ট্যাক্সের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের আয় বেড়ে দাঁড়াবে ১ লক্ষ ৪০ কোটি টাকা। যা বর্তমান আয়ের প্রায় তিন গুণেরও বেশি। বর্তমানে দেশজুড়ে টোল ট্যাক্সের মাধ্যমে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বার্ষিক আয় ৪০ হাজার কোটি টাকা।

রবিবার টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি আরও বলেন, ২০১৩ সালের মধ্যে আর দিল্লি-মুম্বই এক্সপ্রেস হাইওয়ে কাজ সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাসে ১০০০ থেকে ১,৫০০ কোটি টাকা রাজস্ব আদায় করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দিল্লি-মুম্বই এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটিকে আয় বাড়ানোর ক্ষেত্রে ‘সোনার খনি’র সঙ্গে তুলনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পটি আগামী ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন গড়গড়ি।


উল্লেখ্য ‘ভারতমালা পরিযোজনা’র প্রথম ফেজ এর অধীনে এই হাইওয়ে নির্মাণ প্রকল্পটি চলছে। দিল্লি থেকে মুম্বাই এর মধ্যে আট লেন বিশিষ্ট সড়কটি দিল্লি ছাড়াও হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাটকে একসঙ্গে জুড়বে। দিল্লি থেকে মুম্বাই যেতে যেখানে বর্তমানে ২৪ ঘন্টার ওপর সময় লাগে। রাস্তাটি হয়ে গেলে সেই সময় কমে দাঁড়াবেই মাত্র ১২ ঘন্টা। আগামী দিনে প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই গোটা অঞ্চলের আর্থিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top