News Flash

  • Home
  • Uncategorized
  • Joining to trinamool : কিছু প্রভাবশালী নেতা যোগ দিচ্ছেন ঘাসফুলে
Image

Joining to trinamool : কিছু প্রভাবশালী নেতা যোগ দিচ্ছেন ঘাসফুলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে৷ ২০২৩ এর বিধানসভা নির্বাচনের আরও প্রায় দেড় বছর বাকি থাকলেও দলগুলির তৎপরতা তুঙ্গে উঠেছে৷ তৃণমূল কংগ্রেস এরাজ্যে জমি খঁুজতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ যদিও এখানে দলের কোন পূর্ণাঙ্গ কমিটি নেই৷ তবে দল ভাঙানোর খেলা অব্যাহত রয়েছে৷ তৃণমূল স্তরে বিভিন্ন দল থেকে ঘাসফুলে সামিল হচ্ছে প্রতিনিয়তই৷ তবে, বড় মাপের কোন নেতা এখনও পর্যন্ত তৃণমূল শিবিরে যোগ দেয়নি৷ কিন্তু, বাজারে গুঞ্জন উঠেছে কিছু প্রভাবশালী নেতা ঘাসফুলে যোগ দিতে চলেছেন৷ ১৫ সেপ্ঢেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বাভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যে আসছেন৷


খবর রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন৷ ইতিমধ্যেই ওই প্রভাবশালীরা তৃণমূল নেতৃত্বের সাথে আলাপ আলোচনা সেরে নিয়েছেন৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় অবস্থানকালে ওই প্রভাবশালী নেতারা তৃণমূল শিবিরে যোগ দেবেন৷


এদিকে, তৃণমূল কংগ্রেস আগরতলায় একটি বাড়ি কেনার পরিকল্পনা নিয়েছে৷ কারণ, এখানে প্রায় সিংহভাগ হোটেলে তৃণমূল নেতাদের থাকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ বিভিন্ন হোটেল যোগাযোগ করে থাকার মতো সুযোগ পাচ্ছে না তৃণমূল নেতৃত্বরা৷ তাই বাধ্য হয়ে তারা এখানে একটি অফিস বাড়ি কিনে নেয়ার চেষ্টা করছে৷ তাছাড়া, একটি সেটেলাইট টিভি চ্যানেলও এখানে চালু করার উদ্যোগ নেয়া হয়েছে৷ ইতিমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় আলাপ আলোচনা করা হয়েছে স্থানীয় বরিষ্ট কয়েকজন সাংবাদিকদের সাথে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top