News Flash

  • Home
  • বাণিজ্য
  • গণেশ আরাধনায় মেতেছে গোটা দেশ, দিল্লি-মহারাষ্ট্রে উৎসবে খামতি নেই
Image

গণেশ আরাধনায় মেতেছে গোটা দেশ, দিল্লি-মহারাষ্ট্রে উৎসবে খামতি নেই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্র থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব-গণেশ আরাধনায় মেতে উঠেছে সমগ্র দেশ। করোনার জন্য কোথাও মন্দির বন্ধ ছিল, কোথাও ভক্তদের প্রবেশে অনুমতি ছিল না। কোথাও আবার কোভিড-বিধিনিষেধ মেনেই পূজার্চনা করেছেন ভক্তরা। দিল্লি ও মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে কড়াকড়ি থাকলেও, উৎসবে কোনও খামতি দেখা যায়নি। গণেশ চতুর্থীতে, শুক্রবার সকালে দিল্লির সরোজিনী নগরে সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজার্চনা করেছেন গণেশ-ভক্তরা। দিল্লির সরকারের সমস্ত কোভিড-সতর্কতা মেনে চলা হয় সেখানে। মহারাষ্ট্রের নাগপুরে গণেশ টেকড়ি মন্দির বন্ধ থাকলেও, বাইরে থেকেই গণপতি বাপ্পার পুজো করেন ভক্তরা।

গণেশ চতুর্থী মূলত মহারাষ্ট্রে বড় করে পালন করা হলেও, উত্তর ভারতের অনেক প্রদেশেই এই উৎসব হয়। পশ্চিমবঙ্গেও গত কয়েক বছর ধরে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে অনেক জায়গাতেই। এমনিতেই বাঙালি উৎসবপ্রিয়। অনেকে আবার বাড়িতেই এখন গণেশ পুজো করেন। গণপতি উৎসবকে ঘিরে এদিন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছে। দেশবাসীর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top