News Flash

  • Home
  • Uncategorized
  • Man injured in road accident : বিশ্রামগঞ্জে পথ দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে
Image

Man injured in road accident : বিশ্রামগঞ্জে পথ দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ মৃতের নাম সঞ্জিত নাথ৷ বাড়ি সাবরুম৷ রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাড়িয়েছে৷ প্রতিদিন এই পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷আগরতলা থেকে বাইক নিয়ে সাবরুম নিজ বাড়ি যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সঞ্জিত নাথ নামে এক যুবক৷ তার বয়স আনুমানিক ৩৩ বছর৷

বিশ্রামগঞ্জ এর প্রথম দুর্ঘটনায় আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে বুধবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সঞ্জিত নাথ৷ তার মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷জিবি হাসপাতালে ময়না তদন্তের পর তার মৃতদেহ তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ তার নিজ বাড়ির সামনে নিয়ে যাওয়া হলে ওই এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top