News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অটোর ধাক্কায় গুরুতর আহত দুই বোন; সংকটজনক ১৮ মাসের ছোট বোন
Image

অটোর ধাক্কায় গুরুতর আহত দুই বোন; সংকটজনক ১৮ মাসের ছোট বোন

আগরতলা, ১২ ডিসেম্বর: অটোর ধাক্কায় গুরুতর জখম হল দুই বোন। তাদের মধ্যে বড় বোনের বয়স ১৭ বছর, ছোট বোনের বয়স ১৮ মাস। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আগরতলার আড়ালিয়া দত্ত পাড়ায়, শুক্রবার সকালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা–বাবা দু’জনেই কাজে বাইরে ছিলেন। সেই সময় ১৭ বছরের বড় বোন তার আঠারো মাসের ছোট বোনকে কোলে নিয়ে পাশের বাড়িতে যাচ্ছিল। ঠিক সেই সময় বাঁশ বোঝাই একটি অটো দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়।

ধাক্কার ফলে বাঁশের মাথা সোজা বড় বোনের মুখে গিয়ে ঢুকে গুরুতর ক্ষত সৃষ্টি করে। ছোট বোনটি বড় বোনের কোলে থেকে ছিটকে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৮ মাসের শিশুটির অবস্থা অত্যন্ত সংকটজনক, বড় বোনের আঘাতও গুরুতর।

হৃদয়বিদারক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অটো চালকের অসাবধানতার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top