News Flash

Image

Young man commits suicide : নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৭ সেপ্ঢেম্বর৷৷ নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা এক যুবকের৷মৃত যুবকের নাম অসিত নাথ (২৭)৷সে দীর্ঘদিন যাবৎ পথদুর্ঘটনায় শয্যাশায়ী ছিল৷ঘটনা ধর্মনগর থানাধীন কালিকাপুর এলাকায়৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়৷সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার ধর্মনগর থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অসিত নাথ পিতা মৃত অনিল নাথ দীর্ঘ ৪ মাস পূর্বে দেওয়ানপাশা এলাকায় বাইক দূর্ঘটনা সংঘটিত করে৷ নিজের বাইক নিয়ে ধর্মনগর কৈলাশহর সড়কের দেওয়ানপাশা এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে পা ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী ছিল অসিত৷প্রতিদিনের ন্যায় অসিতকে ঘরে রেখে তার মা ও দুই ভাই প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বেরিয়ে যান৷ বিকেল বেলা পরিবারের লোকজনরা ঘরে ফিরে দেখতে পান নিজ ঘরে অসিত নাথের মৃতদেহ ফাঁসিতে ঝুলানো অবস্থায় রয়েছে৷ তখন তার মা ও ভাইরা কান্নায় ভেঙ্গে পড়লে আশপাশের জনগণ ছুটে এসে খবর দেন ধর্মনগর থানায়৷ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷পাশাপাশি ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷তবে এটা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ৷এদিকে অসিত নাথের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয় ধর্মনগর থানার পুলিশ৷ অপরদিকে মাঝ বয়সী যুবক ফাঁসি লেগে আত্মঘাতী হওয়াতে গোটা কালিকাপুর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top