News Flash

  • Home
  • প্রধান খবর
  • Woman died after getting electrocuted : বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার
Image

Woman died after getting electrocuted : বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর , ২সেপ্টেম্বর।। উদয়পুর বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার । মৃত মহিলার নাম অনিতা দেবনাথ।টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মাঝ বয়সি এক মহিলার।মৃত মহিলার নাম অনিতা দেবনাথ। ঘটনা, বুধবার রাতে উদয়পুর বাগমা থানাধীন বগাবাসা সংলগ্ন এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে তার নিজ ঘরে টিভির প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অনিতা দেবনাথ নামে বাগমা বগাবাসা সংলগ্ন এলাকার জনৈকা মহিলা।

কিছুক্ষণ পর মৃত মহিলার স্বামী মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন মিলে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর অনিতা দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন।পরবর্তীতে মৃৃত দেহটিকে গোমতী জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়়।বৃহস্পতিবার দিন ময়না তদন্ত করার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়়। বাগমা ফাঁড়ি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।অনিতা দেবনাথের মৃত্যুতে গোটা বাগমা বগাবাসা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top