News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য
Image

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর বুথের বিজেপি নেতা সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে দুর্ঘটনার নিষ্পত্তির নামে বড় অঙ্কের অর্থ গ্রহণ করে তার অধিকাংশ আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত পক্ষ। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য এখনও জানা যায়নি।

অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে বানিয়াছড়া এলাকায় চুন্দল কুকিয়াছড়ার বাসিন্দা আবুল মিয়ার ছেলে মন্নান মিয়ার চালিত একটি মোটরসাইকেলের সঙ্গে স্থানীয় বাসিন্দা ভজন দাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ভজন দাস গুরুতর আহত হন এবং তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়।

পরিবারের দাবি, পরে ঘটনাটি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেই সময় আইনি জটিলতা ও মামলার আশঙ্কার কথা বলে মন্নান মিয়ার পরিবারের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগকারীদের দাবি, ওই অর্থের মধ্যে আহত ভজন দাসকে মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ১ লক্ষ ৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

ঘটনার পর মন্নান মিয়ার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

…..

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top