News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল গন্ডাছড়া-আমবাসা সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল যানবাহন
Image

বেহাল গন্ডাছড়া-আমবাসা সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা আটকে রইল যানবাহন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গন্ডাছড়া-আমবাসা ৫৩ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার গন্ডাছড়া-আমবাসা সড়কের গঙ্গানগর বাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বাজারগামী যানবাহন, যাত্রীবাহী গাড়ি এমনকি একাধিক বিয়ের বরযাত্রীর গাড়িও।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয়। বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদায় ভরা রাস্তার কারণে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করতে চরম সমস্যার মুখে পড়ছে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার গন্ডাছড়া ও আমবাসা মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের জন্য কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতার প্রতিবাদেই এদিন পথ অবরোধে নামতে বাধ্য হন তাঁরা। শুক্রবার গঙ্গানগর বাজারের সাপ্তাহিক হাট থাকায় অবরোধের প্রভাব আরও বেশি পড়ে। বহু ক্রেতা-বিক্রেতা বাজারে পৌঁছাতে না পেরে ফিরে যেতে বাধ্য হন। পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষও দুর্ভোগের শিকার হন।

অভিযোগ, সকাল থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত প্রশাসনের কোনও
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি। এতে ক্ষোভ আরও বাড়ে অবরোধকারীদের মধ্যে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন সরকারি প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, অবিলম্বে গন্ডাছড়া-আমবাসা সড়কের সংস্কার কাজ শুরু করতে হবে। তাঁদের বক্তব্য, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তা-সহ বিভিন্ন মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top