News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
Image

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে ভিসি নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, দেরিতে হলেও নির্বাচন হওয়া ইতিবাচক। গত দশ বছর ধরে পরিকল্পিতভাবে নির্বাচন না করে টিটিএএডিসি এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই নির্বাচন হলে ভিলেজ কমিটিগুলিতে চলতে থাকা দুর্নীতি ও অসাংবিধানিক কার্যকলাপেরও অবসান ঘটবে।

তিনি ভিসি নির্বাচন আদায়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তিপরা মথাকে আংশিক কৃতিত্ব দিলেও একইসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের অংশ হিসেবে তাদের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন। তাঁর বক্তব্য, মথা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কৃতিত্ব পেতে পারে, কিন্তু ভুলে গেলে চলবে না যে গত দশ বছর ধরে নির্বাচন না হওয়ার সময় তারাও একই জোট সরকারের অংশ ছিল। ক্ষমতার সুবিধা ভোগ করার জন্যই তারা জোটে থেকে গিয়েছে।

বিজেপি ও মথার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, দুই দলই নিজেদের স্বার্থে রাজ্য পরিচালনা করতে চাইছে। আমরা ১০০ শতাংশ আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। দুর্নীতিগ্রস্ত শক্তিগুলিকে ভিলেজ কমিটি থেকে দূরে রাখতে এবং গ্রামগুলিকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top