News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
Image

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। ওই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পড়েছে সীমান্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা। সীমান্তবর্তী এলাকায় কীভাবে এত বড় চালান পৌঁছে গেল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা যৌথভাবে সমরুরমুখ এলাকায় অভিযান চালায়। দীর্ঘ তল্লাশি অভিযানের পর সীমান্ত সংলগ্ন একটি পরিত্যক্ত জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিগারেটগুলির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে চিনিবাগান পুলিশ নাকা পয়েন্ট অতিক্রম করে কীভাবে এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য সীমান্তবর্তী এলাকায় পৌঁছল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকের মতে, সীমান্ত দিয়ে চোরাচালান রুখতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির খবর পেয়ে চোরাকারবারিরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সিগারেটগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই চোরাচালান চক্রের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে সীমান্ত পেরিয়ে এই বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট দেশে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে, সীমান্তবর্তী এলাকায় বারবার চোরাচালানের ঘটনা সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top