News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম রানুবালা সাহা (৭০)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা জঙ্গলের পাশ দিয়ে যাওয়া একটি ড্রেনের মধ্যে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

মৃতার পরিবারের দাবি, রানুবালা সাহা প্রতিদিনই এলাকায় ঘোরাফেরা
করতেন এবং প্রায়শই লতাপাতা সংগ্রহের জন্য জঙ্গলের ধারে যেতেন। গত তিনদিন ধরে তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো অমরপুরে থাকা তাঁর মেয়ের বাড়িতে গিয়েছেন, কারণ পূর্বেও তিনি কাউকে কিছু না জানিয়ে সেখানে চলে যেতেন। ফলে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে খোঁজখবর নেননি।

মৃতার ছেলে জানান, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে তারা জানতে পারেন যে রানুবালা সাহার দেহ ড্রেনের মধ্যে পড়ে রয়েছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফরেনসিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে ডাকা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

————–

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top