News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
Image

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির এক বুথ সভাপতির বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিজেপি ত্রিপুরা প্রদেশ। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং নারীসমাজের মর্যাদার পরিপন্থী আচরণের অভিযোগে ১৩-প্রতাপগড় মণ্ডলের ৩৪ নম্বর বুথের সভাপতি স্বপন রায়কে পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। শনিবার বিজেপি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠে। ঘটনার প্রেক্ষিতে স্বপন রায়ের কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। তিনি গত ৯ জুন দলীয় নেতৃত্বের কাছে নিজের বক্তব্য লিখিতভাবে জমা দেন। পরবর্তীতে বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে রাজ্য নেতৃত্ব সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।

বিজেপির তরফে জানানো হয়েছে, নারীসমাজের মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে দল সর্বদা আপসহীন অবস্থান গ্রহণ করে। নারীদের প্রতি কোনও ধরনের আপত্তিকর আচরণ বা অনভিপ্রেত কর্মকাণ্ডকে দল কখনও সমর্থন করে না।

দলীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রদেশ সভাপতির নির্দেশক্রমে স্বপন রায়কে ৩৪ নম্বর বুথ কমিটির সভাপতির পদ থেকে অবিলম্বে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

বিজেপি ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে যে, সংগঠনের শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং নারীদের প্রতি সম্মান বজায় রাখার ক্ষেত্রে দল কোনওরকম আপস করবে না। দলের আদর্শ ও নীতির পরিপন্থী কোনও আচরণ সামনে এলে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিও সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top