News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিডনি প্রতিস্থাপনের চিকিৎসায় পিএম রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

কিডনি প্রতিস্থাপনের চিকিৎসায় পিএম রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৫ মে : পশ্চিম ত্রিপুরা জেলার বড়কাঁঠাল এলাকার বাসিন্দা সুশীল দেববর্মার পুত্র চিত্তরঞ্জন দেববর্মার কিডনি প্রতিস্থাপনজনিত উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর হয়েছে। এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব লেখেন, চিত্তরঞ্জন দেববর্মার উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানানো হলে তা দ্রুত পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে পাঠানো হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই অনুমোদন মেলে এর আগেও উন্নত চিকিৎসা সংক্রান্ত একাধিক আবেদন প্রধানমন্ত্রী দফতরে পাঠানো হলে সেগুলির অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ফলে এই সহায়তা প্রাপ্তিতে পরিবারটির মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

তাঁর মতে, গুরুতর অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top