News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্ষোভের বহিঃপ্রকাশ, কাঁঠালিয়ায় ১৮ পরিবারের ৩৬ ভোটারের তিপ্রা মথায় যোগদান
Image

ক্ষোভের বহিঃপ্রকাশ, কাঁঠালিয়ায় ১৮ পরিবারের ৩৬ ভোটারের তিপ্রা মথায় যোগদান

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ মে : এডিসি এলাকায় বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও স্বজনপোষণের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সোমবার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় ১৮ পরিবারের ৩৬ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেন।

জানা গেছে, Reshma Jamatia-র নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। যোগদানকারীদের মধ্যে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের ভোটারই ছিলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রা মথার সিনিয়র লিডার চিত্তরঞ্জন দেববর্মা ,সিনিয়র লিডার জিতেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।

স্থানীয় সূত্রের দাবি, এডিসি এলাকায় বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং স্বজনপোষণের অভিযোগ উঠছে। সেই অসন্তোষ থেকেই বহু মানুষ ধীরে ধীরে দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান জাতি, জনজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলার কারণে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে তিপ্রা মথার সাংগঠনিক শক্তি ও জনভিত্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছে একাংশের রাজনৈতিক মহল।

এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে কাঁঠালিয়া এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আগামী দিনে এডিসি এলাকায় রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। জাতি-জনজাতি উভয় অংশের ভোটারই ছিলেন।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top