News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর
Image

বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

আগরতলা, ১৫ মে: বড়মুড়া এলাকায় বুধবার ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। মৃতার নাম জয়ন্তী সাহা (৪০)। তাঁর বাড়ি আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকায়।

জানা গেছে, বুধবার বড়মুড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হন। সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন জয়ন্তী সাহা। তিনি তেলিয়ামুড়ায় এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত আগরতলার জিবি হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তাঁর মাথার পেছনের অংশে গুরুতর আঘাত লাগে এবং সেখানে রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসা চলাকালীন অবস্থার আরও অবনতি হলে বুধবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার জিবি হাসপাতালের মর্গের সামনে মৃতার পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মৃতার দাদা ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা গেছে, জয়ন্তী সাহার একটি পুত্র সন্তান রয়েছে। তাঁর স্বামী সুখেন সাহা ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিজনদের মধ্যে।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top