News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, ক্ষোভে ফেটেপড়লেন গ্রামবাসীরা
Image

বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, ক্ষোভে ফেটেপড়লেন গ্রামবাসীরা

কমলপুর, ১২ মে : সুরমা কেন্দ্রের অন্তর্গত কমলপুর–মড়াছড়া–দুর্গাচৌমুহনী সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধে সামিল হন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবশেষে ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরেই রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় তৈরি হচ্ছে কাদা ও জলজট, ফলে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ যাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।


স্থানীয়দের আরও অভিযোগ, একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং সংস্কারের নামে রাস্তা আরও সংকীর্ণ করে দেওয়া হয়েছে। সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে কাজ না হওয়ায় সমস্যা আগের তুলনায় আরও বেড়েছে বলে দাবি তাদের।

বিক্ষোভকারীরা জানান, বর্তমানে সরু ও ভাঙাচোরা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই অবিলম্বে রাস্তাটি প্রশস্ত করে টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এলাকাবাসী।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top