News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইপিএলকে কেন্দ্র করে শান্তিরবাজারে জুয়ার রমরমা, উদ্বেগে স্থানীয়রা
Image

আইপিএলকে কেন্দ্র করে শান্তিরবাজারে জুয়ার রমরমা, উদ্বেগে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ মে: আইপিএল ক্রিকেটকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন এলাকায় অবাধে জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক ফোনকলের মাধ্যমেই লক্ষ লক্ষ টাকার লেনদেন চলছে এবং এই জুয়ার ফাঁদে পড়ে বহু যুবক সর্বস্বান্ত হয়ে পড়ছেন।

অভিযোগ, শান্তিরবাজার শহর ছাড়াও বাইখোড়া ও জোলাইবাড়ী এলাকায় মিষ্টির দোকান, কাঁসা-পিতলের দোকান, পান দোকানসহ বিভিন্ন স্থানে আইপিএল কেন্দ্রিক জুয়ার আসর বসছে। প্রতিদিন রাতভর এই অবৈধ কার্যকলাপ চললেও প্রশাসনের তরফে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, কিছু অসাধু পুলিশ কর্মী জুয়ার সঙ্গে জড়িতদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করে এই অবৈধ ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছেন। বিশেষ করে শান্তিরবাজার থানার ডিআইবি বিভাগের এক কর্মী মানিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই কর্মী জুয়াড়িদের পাশাপাশি কিছু অবৈধ মদ ব্যবসায়ীর কাছ থেকেও মাসোহারা আদায় করেন।

যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবৈধ জুয়া ও মদের প্রভাবে যুব সমাজ ধীরে ধীরে বিপথে চালিত হচ্ছে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এখন দেখার, আইপিএলকে কেন্দ্র করে চলা এই অবৈধ জুয়ার বিরুদ্ধে প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top