News Flash

  • Home
  • বিদেশ
  • ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন
Image

ফুকেটে অচেতন হয়ে মৃত্যু ভারতীয় পর্যটকের, হাসপাতালে আরও তিনজন

ব্যাংকক, ১২ মে (আইএএনএস): থাইল্যান্ডের ফুকেটে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিন ভারতীয় পর্যটক হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডে ভারতের দূতাবাস।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত ৯ মে ফুকেটে চার ভারতীয় পর্যটক অচেতন হয়ে পড়ার ঘটনার পর থেকেই তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে।

সামাজিক মাধ্যম এক্স-এ দূতাবাস জানায়, “ফুকেটে চার ভারতীয় পর্যটক অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় আমরা থাই প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এই ঘটনায় এক তরুণ ভারতীয় পর্যটকের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক।”

দূতাবাস আরও জানিয়েছে, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি তিনজনের শারীরিক অবস্থার উপরও নজর রাখা হচ্ছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ মে রাতে ফুকেটের কথু জেলার কামালা বিচ এলাকার একটি ক্যাফেতে এই ঘটনা ঘটে। পাঁচজন ভারতীয় যুবক একসঙ্গে ওই ক্যাফেতে গিয়েছিলেন। তাঁদের নাম কুশাগ্র আগরওয়াল, রাহুল আগরওয়াল, আরও এক রাহুল আগরওয়াল, অমন আগরওয়াল এবং আরিয়ান বর্মা।

ক্যাফের নিরাপত্তারক্ষীদের দাবি, রাত প্রায় ১১টা নাগাদ দলটি ক্যাফেতে আসে। কিছুক্ষণ পর একে একে চারজন অজ্ঞান হয়ে পড়েন। এরপরই জরুরি পরিষেবায় খবর দেওয়া হয়।

অসুস্থদের মধ্যে তিনজনকে পাটং হাসপাতালে এবং একজনকে থালাং হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুইজন কোমায় চলে যাওয়ায় তাঁদের ভাচিরা ফুকেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

শনিবার পুলিশ জানতে পারে যে কুশাগ্ৰ আগরওয়াল নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বাকি তিনজন বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে থাই পুলিশ।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top