News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল
Image

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিআইটিইউ। দেশব্যাপী দাবি দিবসের অংশ হিসেবে মঙ্গলবার আগরতলা শহরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সিআইটিইউর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী শ্রমিক ও সংগঠনের সদস্যরা শ্রম কোড বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।
পরবর্তীতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউর নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের আনা শ্রম কোড শ্রমিক স্বার্থবিরোধী এবং এর ফলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে শ্রম কোড বাতিল না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে সংগঠন।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top