News Flash

  • Home
  • Uncategorized
  • এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
Image

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া গ্রামের বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে, বন্ধ হয়ে পড়েছে স্কুলের মিড-ডে মিল পরিষেবাও। পরিস্থিতির জন্য বকাফা বিদ্যুৎ দপ্তরের গাফিলতিকেই দায়ী করেছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, রেললাইনের মাটির নিচ দিয়ে যাওয়া এলটি বিদ্যুৎ লাইন প্রায় এক মাস ধরে বিকল হয়ে রয়েছে। বহুবার লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সমস্যার সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

বিদ্যুৎ না থাকায় পানীয় জলের পাম্প সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ফলে পাঁচ শতাধিক মানুষের গ্রামে তীব্র জলসংকট দেখা দিয়েছে। পাশাপাশি স্কুলে রান্নার ব্যবস্থা ব্যাহত হওয়ায় মিড-ডে মিল পরিষেবাও বন্ধ রয়েছে বলে অভিযোগ। এতে পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

গ্রামবাসীদের দাবি, অসহনীয় গরমের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সকলেই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। একপ্রকার অন্ধকারে ডুবে রয়েছে গোটা কালাপাড়া গ্রাম।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মহিলারা। সোমবার এক প্রতিনিধি দল বকাফা বিদ্যুৎ দপ্তরে গিয়ে এসডিও-র দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অবিলম্বে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top