News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩৫টি হারানো মোবাইল ফোন
Image

পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩৫টি হারানো মোবাইল ফোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: পশ্চিম থানার উদ্যোগে উদ্ধার করা হল ৩৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন। আজ পশ্চিম থানায় উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

থানার ওসি রানা চ্যাটার্জী জানান, বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনগুলি হারিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলির সন্ধান পায় পুলিশ।

তিনি আরও জানান, “বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলির বিষয়ে থানায় অভিযোগ জমা পড়েছিল। তদন্ত চালিয়ে পুলিশ মোট ৩৫টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।” হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মোবাইলের মালিকরাও।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top