News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্দির নির্মাণের প্রতিশ্রুতি ঘিরে ক্ষোভ, মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর
Image

মন্দির নির্মাণের প্রতিশ্রুতি ঘিরে ক্ষোভ, মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর

আগরতলা, ১০ মে: মন্দির নির্মাণ ও আর্থিক অনুদানের প্রতিশ্রুতি পূরণ না হওয়াকে কেন্দ্র করে মন্ত্রী তথা বিধায়িকা সান্তনা চাকমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন নবীনছড়া ডেপাছড়া এলাকার বাসিন্দারা। ধর্মীয় স্থান নিয়েও রাজনীতি করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে পেঁচারতল এলাকার নবীনছড়া ডেপাছড়ায় এসে মন্দিরের নতুন ভবন নির্মাণ এবং দুই লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন জনপ্রতিনিধি সান্ত্বনা চাকমা। কিন্তু দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের বক্তব্য, বর্তমানে মন্দিরটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে বর্ষাকালে মন্দিরে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এলাকাবাসীর অভিযোগ, ভোটের আগে আশ্বাস মিললেও পরে আর কোনও উদ্যোগ দেখা যায়নি।

এলাকার বাসিন্দারা জানান, একাধিকবার মন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি। ফলে বাধ্য হয়েই সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দেন তারা। দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু এবং প্রতিশ্রুত অনুদান প্রদানের দাবিও জানান এলাকাবাসী।
স্থানীয়দের একাংশের বক্তব্য, “ধর্মীয় স্থান নিয়ে রাজনীতি চাই না। জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা উচিত। আট বছর অনেক দীর্ঘ সময়।”

তবে এ বিষয়ে মন্ত্রী সান্তনা চাকমার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা চলছে। প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নবীনছড়া ডেপাছড়ার মানুষ।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top