News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একসঙ্গে উচ্চমাধ্যমিক পাশ বাবা-মেয়ে, এবার একসাথেই কলেজে পড়ার ইচ্ছা
Image

একসঙ্গে উচ্চমাধ্যমিক পাশ বাবা-মেয়ে, এবার একসাথেই কলেজে পড়ার ইচ্ছা

আগরতলা, ১০ মে: একই সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়লেন বাবা ও মেয়ে। ঘটনাটি জম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার। টিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাবা দুধু মিয়া এবং মেয়ে রুমা আক্তার একসঙ্গে সফল হওয়ায় এলাকাজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে এই ঘটনা।

জানা গেছে, প্রমোদনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেন বাবা-মেয়ে দুজনেই। ফল প্রকাশের পর দেখা যায়, দুজনেই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে একসঙ্গে কলেজে পড়াশোনা করার ইচ্ছার কথাও জানিয়েছেন তারা।

দুধু মিয়া জানান, তিনি ১৯৯৭ সালে মাধ্যমিক পাশ করেন। পরে ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এরপর শিক্ষকতার চাকরিতে যোগ দেন। তবে বর্তমানে তিনি ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন। দীর্ঘদিন পর নতুন করে পড়াশোনা শুরু করে এবার নিজের মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন এবং সফলভাবে উত্তীর্ণ হন।

তিনি বলেন, “মেয়ের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি, পরীক্ষাও দিয়েছি। এখন ইচ্ছা রয়েছে মেয়ের সঙ্গে কলেজেও পড়ার।”
বাবা-মেয়ের এই সাফল্যে খুশি পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসীও। অনেকেই দুধু মিয়ার এই প্রচেষ্টা ও শিক্ষার প্রতি আগ্রহকে অনুপ্রেরণাদায়ক বলেই মনে করছেন।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top