News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের, শোকে ভেঙে পড়ল পরিবার
Image

পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের, শোকে ভেঙে পড়ল পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: রাজধানীর নন্দননগর সেনপাড়া এলাকায় পুকুরে স্নান করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। মৃত ছাত্রের নাম হিরন দেবনাথ (১৬)। তার বাড়ি জিবি জ্যোতিময় কলোনি এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে বাড়ি থেকে বের হয় হিরন। পরিবারের সদস্যদের সে জানিয়ে গিয়েছিল যে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে যাচ্ছে। পরে নন্দননগর সেনপাড়া এলাকার একটি পুকুরে স্নান করার সময় আচমকাই জলে তলিয়ে যায় সে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালান। অবশেষে পুকুর থেকে হিরনের নিথর দেহ উদ্ধার করা হয়।

হিরন দেবনাথ আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতিবিদ্যা মন্দির বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা। ছেলের মৃতদেহ উদ্ধার হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তারা।
পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে কীভাবে এই মৃত্যু ঘটল, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top