News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান
Image

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

জানা গেছে, বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তর থেকে প্রায় ৩০০ মিটার দূরে এদিন দুপুরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দোকানের ভিতরে জ্বালানো ধূপকাঠি থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা তিনটি দোকানে। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত বিশ্রামগঞ্জ থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলির সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, দমকল কর্মীরা আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হতো।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা আর্থিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট প্রশাসন।

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top