News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বৃদ্ধা রোগীর সঙ্গেদুর্ব্যবহারের অভিযোগ, চিকিৎসককে ঘিরে ক্ষোভ
Image

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বৃদ্ধা রোগীর সঙ্গেদুর্ব্যবহারের অভিযোগ, চিকিৎসককে ঘিরে ক্ষোভ



 তেলিয়ামুড়া, ৮ মে : তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক বৃদ্ধা রোগীর সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসার আশায় হাসপাতালে গিয়েও অপমান ও অবহেলার শিকার হতে হয়েছে ৮৮ বছরের বৃদ্ধা সন্ধ্যা রানী চক্রবর্তীকে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে হাসপাতাল চত্বর ও স্থানীয় মহলে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তথা মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। বৃদ্ধার দাবি, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে যান। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর চিকিৎসকের কক্ষে প্রবেশ করে নিজের সমস্যার কথা জানাতে শুরু করেন। কিন্তু তাঁর অভিযোগ, কথা শেষ হওয়ার আগেই চিকিৎসক উচ্চস্বরে তাঁকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন এবং অপমানজনক ভাষায় ভর্ৎসনা করেন।

ঘটনার পর হাসপাতাল চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন কণ্ঠে সন্ধ্যা রানী চক্রবর্তী বলেন, “আমার শরীরে আর শক্তি নেই। তাই অপমান সহ্য করেই হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হয়েছে। হাসপাতালে যদি রোগীদের সঙ্গেই এমন আচরণ করা হয়, তাহলে আমাদের মতো বৃদ্ধ মানুষ কোথায় যাব?”

তিনি আরও বলেন, একজন চিকিৎসকের কাছ থেকে রোগীরা সহানুভূতি, ধৈর্য ও মানবিক আচরণ প্রত্যাশা করেন। কিন্তু বাস্তবে যদি অপমানের সম্মুখীন হতে হয়, তাহলে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা নষ্ট হবে বলেই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, চিকিৎসক রাজা জমাতিয়ার বিরুদ্ধে অতীতেও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। এক রোগীর আত্মীয় অভিযোগ করে জানান, দূরদূরান্ত থেকে আসা বহু রোগীকে অনেক সময় ব্যক্তিগত চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী সাহা রায় এলাকার মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু হাসপাতালের অভ্যন্তরে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও অব্যবস্থাপনার অভিযোগ সেই উদ্যোগের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক রাজা জমাতিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top