News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল
Image

৮ মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল

আগরতলা, ৭ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই)-এর অধীন পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল আগামী ৮ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টা নাগাদ প্রকাশ করা হবে। বুধবার পর্ষদের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা টিবিএসই-র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। এছাড়াও দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা প্রভিশনাল সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন।
পর্ষদ সূত্রে খবর, মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান এবং তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এই ঘোষণা ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top