News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপিতে ভাঙন, ৩৩ ভোটার যোগ দিলেন তিপ্রা মথায়
Image

বিজেপিতে ভাঙন, ৩৩ ভোটার যোগ দিলেন তিপ্রা মথায়


আগরতলা, ৭ মে : পাহাড়ে বিজেপি শিবিরে ভাঙনের ইঙ্গিত মিলল সিমনায়। বৃহস্পতিবার সিমনা বিধানসভার বৈকুণ্ঠপুর ভিসির অন্তর্গত হেজামারা বাজারস্থিত তিপ্রা মথা দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে বিজেপি ছেড়ে ১১ পরিবারের ৩৩ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির সিমনা-তমাকারী কেন্দ্রের প্রাক্তন ইএম ও বর্তমান এমডিসি রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথার হেজামারা ব্লক সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা-র হাতকে শক্তিশালী করতে এবং জনজাতি জনগণের উন্নয়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি “থানসা”র বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তারা। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে হয়েছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top