News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ
Image

টেট উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মেঃ ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ ১,৮৫৬ জন প্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের সরব হলেন বেকার চাকরি প্রার্থীরা। এদিন তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি তুলে ধরেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে না। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে বহু চাকরি প্রার্থীকে। তাদের দাবি, টেট-১ ও টেট-২ উত্তীর্ণ সকল প্রার্থীকে একইসঙ্গে অবিলম্বে নিয়োগ করতে হবে।

এদিন শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে চাকরি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নিয়োগের দাবিতে প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের বক্তব্য, বহু আশা নিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সফলও হয়েছেন। কিন্তু নিয়োগে বিলম্ব হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে নিয়োগের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন টেট উত্তীর্ণরা।

Releated Posts

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আটক করেছে…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top