News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৯ মে জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২৫ হাজারের বেশি মামলা
Image

৯ মে জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য তোলা হবে ২৫ হাজারের বেশি মামলা

আগরতলা, ৭ মে : আগামী ৯ মে রাজ্যে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত চত্বরে একযোগে এই লোক আদালতের আয়োজন করা হবে।

এবারের জাতীয় লোক আদালতে মোট ৪৬টি বেঞ্চে ২৫ হাজার ৫১৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা ২০ হাজার ৭৭৯টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ বা প্রি-লিটিগেশন সংক্রান্ত ৪ হাজার ৭৩৫টি মামলা রয়েছে।

জানা গেছে, জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৪৭টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ১৯৭টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪ হাজার ৪৮৫টি মামলা, বিএসএনএল বিল সংক্রান্ত ২৫০টি মামলা এবং আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২০ হাজার ১৮৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এছাড়াও চেক বাউন্স সংক্রান্ত ২৭টি মামলা, দেওয়ানি মামলা ৫টি, আরবিট্রেশন সংক্রান্ত ৫টি বিষয়, কমার্শিয়াল স্যুট ৩টি এবং চাকরি সংক্রান্ত ১১টি মামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

ত্রিপুরা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চে ২৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে মামলার পক্ষ ও বিপক্ষ উভয়পক্ষকেই নোটিস পাঠানো হয়েছে।

ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

এদিকে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ভি পি দেববর্মা দ্রুত, সহজ এবং বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুযোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছেন।

Releated Posts

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে আটক করেছে…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top