News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগরের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে মাঠে নামলেন মেয়র
Image

রামনগরের উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে মাঠে নামলেন মেয়র

আগরতলা, ৭ মে : রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নং রোড এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার এলাকাটি পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এদিন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, আলোকসজ্জা সহ একাধিক নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি চলমান উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতিও পর্যালোচনা করেন মেয়র। এলাকাবাসীর তরফে বেশ কিছু সমস্যার বিষয় তুলে ধরা হলে সেগুলি গুরুত্ব সহকারে শোনেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, এলাকায় যে সমস্ত জরুরি কাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, পুর নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও উন্নত পরিষেবা প্রদানই পুর নিগমের মূল লক্ষ্য। কাজ চলাকালীন সময়ে যে সমস্যাগুলি সামনে এসেছে, সেগুলি সমাধানের জন্য পুর নিগমের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, নাগরিক পরিষেবাকে আরও উন্নত ও কার্যকর করতে নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করা হচ্ছে। স্থানীয় মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে পুর নিগম।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top