News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবরাজনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান
Image

যুবরাজনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

আগরতল, ৭ মেঃ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। গতকাল রাতে যুবরাজনগর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের পরপর তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর জেলার যুবরাজনগর বাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ আচমকাই বাজারের একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও।
আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অন্তত তিনটি দোকান। এর মধ্যে রয়েছে মুসাব্বির আলীর মুদির দোকান, আকরাম হোসেনের মুদির দোকান এবং একটি হার্ডওয়ারের দোকান। আগুনের তীব্রতায় দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ মালপত্র পুড়ে যায়। ফলে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ওই ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগরের দমকল কর্মীরা। দমকল বাহিনীর তৎপরতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top