News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
Image

থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুই দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

বিলোনিয়া, ৭ মে : বিলোনিয়া থানার একেবারে কাছেই পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চুরির ঘটনা ঘটেছে একটি সেলাইয়ের দোকান এবং একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথি ওষুধের দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী দোকান খুলতে এসে পাশের সেলাই দোকানের দরজা খোলা এবং মেঝেতে তালা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে তিনি সেলাই দোকানের মালিক সুলেখা দেবকে খবর দেন।

সুলেখা দেব ঘটনাস্থলে এসে দেখেন, তার দোকানের মাঝখানের পার্টিশনের টিনের বেড়া কেটে চোরেরা পাশের হোমিওপ্যাথি দোকানে প্রবেশ করেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকান খুলে দেখেন, দোকানের অন্যান্য জিনিসপত্র অক্ষত থাকলেও ক্যাশবাক্সের জায়গা সম্পূর্ণ তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুটি দোকান থেকেই কিছু নগদ অর্থ চুরি হয়েছে। তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। ইতিমধ্যে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে থানার এত কাছেই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিলোনিয়া ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি মানিক পাল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার কাছেই যদি দোকান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় যাবে?

তিনি অবিলম্বে শহরে রাতের পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। পরপর চুরির ঘটনায় রাতের বিলোনিয়া শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top