News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে নতুন রাস্তার রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় ক্ষোভ, দুর্নীতির অভিযোগ স্থানীয়দের
Image

কমলাসাগরে নতুন রাস্তার রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় ক্ষোভ, দুর্নীতির অভিযোগ স্থানীয়দের

আগরতলা, ৫ মে : কমলাসাগর বিধানসভা এলাকার হাজারী চৌমুহনী থেকে মলিন দাস পুকুর পাড় পর্যন্ত প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন রাস্তার রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ত্রুটিপূর্ণ নির্মাণকাজের কারণেই সদ্য নির্মিত দেওয়াল এত দ্রুত ভেঙে পড়ছে। তাঁদের দাবি, হাতের হালকা ধাক্কাতেই দেওয়ালের অংশ খসে পড়ছে, যা নির্মাণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি টাকার অপচয় হয়েছে এবং এই কাজে দুর্নীতির আশঙ্কা রয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top