News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে যুব মোর্চার মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুতে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর, সুষ্ঠু তদন্তের আশ্বাস
Image

ধর্মনগরে যুব মোর্চার মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুতে শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর, সুষ্ঠু তদন্তের আশ্বাস

আগরতলা, ৫ মে : ধর্মনগরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে শোকবার্তায় বলেন, রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, মৃতের স্ত্রীর আনা অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ও রাতের দিকে কিছু দুষ্কৃতী রাহুল কিশোর রায়ের বাড়িতে এসে তাঁকে অপমান করে বলে অভিযোগ। তারপরই বাড়ির বাথরুম থেকে রাহুল কিশোর রায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় দলীয় গামছা বাঁধা ছিল বলে সূত্রের খবর, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

অন্যদিকে, রাহুল রায়ের মৃত্যুকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। তাঁর দাবি, ধর্মনগর উপনির্বাচনের ফল ঘোষণার আগের দিন কিছু বিজেপি যুব নেতা দু’বার রাহুলের উপর হামলার চেষ্টা করেন। অভিযোগ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সন্দেহেই এই হামলার চেষ্টা হয়। ওই সময় শহরে বিজয় উল্লাস চলছিল, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

Releated Posts

(Update)আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ টি.আই.এফ.টি.-র কনফারেন্স হলে আগরতলা পুরনিগম সহ…

ByByReshmi Debnath May 19, 2026

শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগদান, ভারতকে ‘বিশ্বগুরু’ হিসেবে গড়ে তোলার আহ্বান বিপ্লব দেবের

বেঙ্গালুরু, ১৯ মে : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার বেঙ্গালুরুতে বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী…

ByBySandeep Biswas May 19, 2026

৫ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে তৎপর পুলিশ, গ্রেপ্তার আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর বিপুল পরিমাণ নগদ টাকার বান্ডিল নিয়ে বসে…

ByByReshmi Debnath May 19, 2026

তিন দফা দাবি পূরণে ২৯ মে পর্যন্ত সময়সীমা বেঁধে , মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি আত্মসমর্পণকারী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: আত্মসমর্পণকারী উগ্রপন্থী গেরিলা সংগঠনের সদস্যরা তাদের তিন দফা দাবি পূরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top